পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী খালে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর ইসমাইল হোসেন (৪) নামের শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে ঐ খালের একটি গোপজালে প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকালে ঐ খালের পানিতে পড়ে নিখোঁজ ছিল সে। ইসমাইল মানিকখালী গ্রামের মো. ইব্রাহীম সিকদারের ছেলে।
শিশুর পিতা মো. ইব্রাহীম জানান, শুক্রবার বিকালে বাড়ির সামনে মানিকখালী খালের পাড়ে ঘাটে নেমে পানিতে ডুবে যায় ইসমাইল। ঐ সময় স্থানীয়রা এসে উদ্ধার করার চেষ্টা করে। পরে না পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে আবার বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করলে তারাও উদ্ধারের জন্য পাথরঘাটায় আসেন। শনিবার ভোরে ইসমাইলের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি গোপজালে প্যাঁচানো অবস্থায় লিটন নামের এক লোক ইসমাইলের লাশ উদ্ধার করেন।
