কাপাসিয়ায় বিদ্যুতের সঙ্গে মোবাইল নেটওয়ার্কের বন্ধুত্ব!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

গাজীপুরের কাপাসিয়ায় লোডশেডিংয়ের সঙ্গে চলে যায় মোবাইল নেটওয়ার্ক। ইন্টারনেটের কাজ তো দূরের কথা, ঘরে বসে ঠিকমতো মোবাইলফোনে কথাও বলা যায় না। নামেমাত্র থ্রিজি? মোবাইলফোন নেটওয়ার্কের টাওয়ারের নিচে বসে ব্রাউজিং করলেও কোনো স্পিড থাকে না। অন্যদিকে বিদ্যুতের সঙ্গে বন্ধুত্ব করেছে মোবাইল নেটওয়ার্ক। বিদ্যুত্ আছে তো মোবাইল নেটওয়ার্ক আছে, বিদ্যুত্ নেই তো নেটওয়ার্ক নেই। এমন সমস্যা শিকার হচ্ছে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের গ্রামের বাসিন্দারা। পাওয়ার ব্যাংক বা সৌর বিদ্যুতের মাধ্যমে মোবাইলফোন চার্জ করা গেলেও নেটওয়ার্কের অভাবে হয়ে পড়ে অচল। ইন্টারনেটের গুরুত্বপূর্ণ কাজগুলো করা কোনোভাবেই সম্ভব হয় না। এলাকাবাসীর এই দুর্ভোগ ঘোচাতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শামীম শিকদার

ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর