ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আগামী ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় মাস্টার্স প্রোগ্রামে এবং ১২ অক্টোবর শনিবার সকাল ১১টায় ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ও ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ইউনিভার্সিটিতে যথাক্রমে মাস্টার্স ও ব্যাচেলর প্রোগ্রামে ফল ২০১৯ সেমিস্টারের ভর্তি পরীক্ষা         অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে এই পরীক্ষা সম্পন্ন হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি