রাজনীতিতে বর্তমানে শূন্যতা বিরাজ করছে : বাবলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩১

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা পূরণ করবে জাপা। আগামী ২৮ ডিসেম্বর জাপার জাতীয় সম্মেলন হবে নবজাগরণের। এই সম্মেলনের মধ্য দিয়ে জাপা নবরূপে ঘুরে দাঁড়াবে। তাই সব ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে হবে। গতকাল শনিবার নরসিংদীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জাপার প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নরসিংদী জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি, হাজী সাইফুদ্দিন মিলন ও আলমগীর সিকদার লোটন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে প্রমুখ।