তথ্যপ্রযুক্তি ডেস্ক
বিশ্ববিখ্যাত ব্রান্ড লেনোভো স্মার্টফোন এখন পাওয়া যাবে অনলাইন শপ পিকাবুতে। লেনোভো এ সিরিজের নতুন স্মার্টফোন এ৫ এবং এ৬ নোট বাংলাদেশে নতুন নিয়ে এসেছে। দীর্ঘ বিরতির পর লেনোভো স্মার্টফোন বাজারজাত শুরু করেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। ২০১৬ সালে স্মার্ট টেকনোলজিস এর হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করেছিল লেনোভো স্মার্টফোন। যার প্রেক্ষিতে নতুনভাবে লেনোভোর যাত্রা শুরু হচ্ছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপ পিকাবু। বর্তমানে লেনোভো এ৫ ও লেনোভো এ৬ পাওয়া যাচ্ছে। লেনোভো এ৫ মডেলের ফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম ও ১৬ জিবি রম এবং ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি,এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনের দিকে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এ ছাড়া এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আছে পেছন দিকে। পিকাবোতে ফোনটি পাওয়া যাবে ৯,৯৯০ টাকাতে। লেনোভো এ৬ নোট-এ যা থাকছে ৬.০৮৮ ইঞ্চি ওাটার ড্রপ মেগা ডিসপ্লের ফোনটিতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম, হেলিও পি২২ প্রসেসর ইউজ করা হয়েছে, যা একটি ১২ ন্যানোমিটারের প্রসেসর, চার হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির, ডুয়েল ক্যামেরা যাতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, ডিভাইসটির পেছন দিকে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে রয়েছে ২ মেগাপিক্সেলের এ আই ক্যামেরা। সপিকাবোতে ফোনটি পাওয়া যাবে ১২,৯৯০ টাকাতে।
