দেশের অটোমোবাইল আমদানি, প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স বাজাজ পালসার এনএস১৬০ এফআই-এবিএস দেশের বাজারে উন্মোচন করল। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন ঘোষণা করা হয়। নতুন এই মোটরসাইকেলটিতে ফুয়েল ইনজেকশন এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মোটরসাইকেলটি ক্রয় করা যাবে ২ লাখ ৫৪ হাজার ৯০০ টাকায়। এতে রয়েছে পেরিমিটার ফ্রেম, ৪-ভ্যালভ, ফুয়েল ইনজেকটেড ডিটিএস-আই ইঞ্জিন, আন্ডারবেলী একজস্ট, নাইট্রোক্স মনো সাসপেনশন, টিউবলেস টায়ার এবং স্টিপ্রট ফাইটার নেকেড ডিজাইন, যা মোটরসাইকেলটিকে পরিণত করেছে একটি সত্যিকার স্পোর্টস বাইকে। অনুষ্ঠানে উত্তরা মোটর্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মতিউর রহমান, ভারতের বাজাজ অটো লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট মিলিন্দ বাদে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
