মোরেলগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আরিফুল ইসলাম (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে বাজিকারখণ্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জিউধরা গ্রামের জয়নাল হাওলাদারের একমাত্র ছেলে সন্তান আরিফুল ইসলাম জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।
ইউপি সদস্য আব্দুল হাকিম মৃধা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময় আরিফুল ও তার অপর দুইবন্ধু একটি মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে যাবার সময় বিপরীতমুখী একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে রাস্তার ওপর পড়ে যায় মোটরসাইকেলের আরোহী আরিফুল হাওলাদার, আরিফ তালুকদার (১৬), সাইফুল মৃধা (২২) ও ভ্যানের যাত্রী আমরবুনিয়া গ্রামের ঝর্ণা রানী (২৫)। ওই সময় আরো দুটি যাত্রীবাহী মোটরসাইকেল চাপা দেয় আরিফুলকে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
ইত্তেফাক/আরকেজি
