সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘বেশি করে গাছ লাগাই, নিজের চারপাশ নিজেই সাজাই’—স্লোগানে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কর্ণিকার মুক্ত স্কাউট্স গ্রুপের আয়োজনে সুনামগঞ্জ পৌর শহরের শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে ২০০ শিক্ষার্থীর মধ্যে চারা বিতরণ করেন কর্ণিকার মুক্ত স্কাউট্স গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন আক্তার খানম, সহকারী প্রধান শিক্ষক হাশমত আরা বেগম, কর্ণিকার মুক্ত স্কাউট্স গ্রুপের যুগ্ম-সম্পাদক এ এস মাহবুব, জেলা রোভার স্কাউটসের সিনিয়র রোভারমেট দুর্জয় দত্ত পুরকায়স্থ প্রমুখ। এছাড়াও চারা বিতরণ শেষে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়   —ইত্তেফাক