কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই উপজেলার তিন জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি। গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন জন গুণীকে সংবর্ধিত করা হয়। এ উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। সংবর্ধিত গুণী ব্যক্তিরা হলেন কাপ্তাই উপজেলার বিশিষ্ট সংগীত শিক্ষক ও শিক্ষাবিদ ওস্তাদ কানন বিহারী বড়ুয়া, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অশোক বাড়ৈ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক এবং মানবাধিকার কর্মী নুর বেগম মিতা।
