শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুরে ভিন্ন অভিযানে হেরোইন ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শনিবার রাতে উপজেলার শ্রীফলতলা গ্রামে অভিযান চালিয়ে সরিষাকোল গ্রামের আবুল কালাম ও তার স্ত্রী মোছা. হাসি খাতুনকে ১৪৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে একইদিন রাতে অভিযান চালিয়ে পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড জে জে কল্যাণ ট্রাস্টের সামনে থেকে দ্বারিয়াপুর নতুনপাড়া গ্রামের আয়নাল হক ভোলনের স্ত্রী আনিজা খাতুনকে ১১০ পুরিয়া হেরোইনসহ এবং রবিবার ভোররাতে চালা-শাহজাদপুর থেকে পৌর সদরের কান্দাপাড়া গ্রামের আতাউর রহমান আতা ওরফে রাহাতকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
