সুন্দরবনে হরিণ শিকারিসহ চার জন গ্রেফতার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল থেকে রবিবার হরিণ শিকারের ফাঁদসহ এক চোরা শিকারি ও চরাপুটিয়ায় খালে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে গ্রেফতার করেছে বন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, সুন্দরবনের করমজলে হরিণ শিকারের ফাঁদ পাতার সময় নিতাই মন্ডলকে গ্রেফতার করে বন রক্ষীরা। এ সময় অন্য তিন শিকারি সুন্দরবনের গহিন অরণ্যে পালিয়ে যায়। অন্যদিকে একই দিন চরাপুটিয়ায় খালে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই বোতল বিষসহ তিন বিষসন্ত্রাসী জেলেকে গ্রেফতার করেছে বন বিভাগ। এরা হলো—আব্বাস আলী, ইসমাইল হোসেন ও মো. গাইস। দুপুরে গ্রেফতারকৃত চোরা শিকারিকে খুলনা ও তিন জেলেকে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।