সংগীত পরিচালক সাধন চন্দ্র বর্মন আর নেই

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৮

চলে গেলেন সংগীত পরিচালক সাধন চন্দ্র বর্মন। শুক্রবার ভোরে হূদেরাগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহত্যাগ করেন। ১৯৮৩ সালে নবকল্লোল অনুষ্ঠান সংগীত পরিচালক হিসেবে বাংলাদেশ টেলিভিশনে তার প্রথম প্রবেশ। দীর্ঘ ২৫ বছর তিনি একাধারে সংগীত পরিচালক, নজরুল ও উচ্চাঙ্গসংগীত শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ টেলিভিশনে ও বাংলাদেশ বেতারে তার অবদান অনন্য।