রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৮

আব্দুল মালেক মোল্যা

অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক শুক্রবার মধ্যরাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত শনিবার বাদ জোহর পীরবাড়ী মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক এমপি মনিরুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ।