গাজীপুরে গুলি করে ১৬ লক্ষাধিক টাকা ছিনতাই

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩

গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গুলি করে স্থানীয় জাপান টোব্যাকোর পরিবেশকের ১৬ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল রবিবার বেলা পৌনে ১১টার দিকে চান্দনা চৌরাস্তার সিয়াম ফিলিং স্টেশনের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের মারধরে পরিবেশক নূরুল হক রতন ও কর্মচারী সোহেল আহত হন।

নূরুল হক রতন জানান, তিনি ছয় কর্মচারী নিয়ে চান্দনা চৌরাস্তার অফিস থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা নিয়ে ঢাকা সড়কের মাছ বাজারের পাশের পূবালী ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে হেঁটে রওয়ানা দেন। অফিস থেকে কিছুদূর যাওয়ার পর পেছন থেকে তিন-চার জন দুর্বৃত্ত লাঠিসোঁটা ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনি ও কর্মচারী সোহেল আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছুড়ে সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে জয়দেবপুর শহরের দিকে চলে যায়