রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন

আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন ভুঁইয়ার গণসংযোগ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৩

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ সালাউদ্দিন ভুঁইয়া গতকাল রবিবার রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর, কুদুর মার্কেট, হারিন্দা ও সুরিয়াবোসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক, মুক্তিযোদ্ধা মোন্তাজউদ্দিন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক ড. ফেরদৌস জাহান শাওন, আওয়ামী লীগ নেতা ওবাদুল মজিদ জুয়েল, ডা. নুর মোহাম্মদ, হাজী গোলাম রসুল, মমিনউদ্দিন ব্যাপারী, মোমেন মোল্য­া, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও ব্যাংকার বিউটি আক্তার, রাবেয়া আক্তার, উপজেলা যুবলীগের সহসভাপতি আলহাজ মো. রমজান আলী, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, আব্দুল মতিন ও মনির হোসেন, গ্রীন হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আল আমিন মাসুদ প্রমুখ। গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ সালাউদ্দিন ভুঁইয়া বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকেই বিজয়ী করতে হবে।