মিশরে সন্দেহভাজন ১৫ জঙ্গি নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭

মিশরের সিনাই উপত্যকায় নিরাপত্তা বাহিনীর হাতে ১৫ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত সিনাই উপত্যকায় রবিবার একটি সেনা অভিযানকালে এ ঘটনা ঘটেছে। মিশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। 

মন্ত্রণালয় সূত্রে বলা হয়, রবিবার সিনাইয়ের উপকূলীয় শহর এল-আরিশে আইএস বাহিনীর একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এসময় জঙ্গিদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় হয়। এতে জঙ্গিদের ১৫ জন মারা যায়। 

আরও পড়ুন : বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক বৈশ্বিক পর্যায়ের : রাষ্ট্রদূত

নিরাপত্তা বাহিনীর কোন লোক হতাহতের খবর অবশ্য জানা যায়নি। অভিযানটি কখন পরিচালিত হয়, মন্ত্রণালয়ের বিবৃতিতে তা প্রকাশ করা হয়নি।

তিন দিন আগেই বির-এল-আবাদ শহরে আইএস এর একটি গ্রুপ ৮ জন নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। সেই হামলায় কয়েকজন সাধারণ নাগরিকও নিহত হন।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই সিনাই উপত্যকা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে লড়ছে মিশর। সংঘর্ষগুলো মাঝে মাঝেই মূল ভূখণ্ড পর্যন্ত গড়ায়। 

ইত্তেফাক/মিশু