লোহাগাড়ায় পুকুরে ডুবে ভাইয়ের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছির পাড়া এলাকায় পুকুরে ডুবে মো: জিহাদ (৭) ও আবদুল্লাহ আল তাওহিদ (৪) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। জিহাদ ও তাওহিদ ওই এলাকার আবদুল গফুরের পুত্র।

নিহতের চাচা ইউপি সদস্য মো. আবদুল খালেক সাংবাদিকদেরকে জানান, সকালে তারা খেলতে গিয়ে সকলের অজান্তে  বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজির এক পর্যায়ে পকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/কেআই