কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৫:০৩

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার সংলগ্ন স্থানে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট শাহেন শাহ (৩৩) নিহত হন। তার বাড়ি কটিয়াদী উপজেলার মধ্যপাড়া-গিলাকান্দি গ্রামে।

পুলিশ জানায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কোর্টে আসার সময় ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাডভোকেট শাহেন শাহ ঘটনাস্থলেই নিহত হন। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসিরউদ্দিন মজুমদার জানান, ঘাতক বাস এবং বাসের ড্রাইভার রিপন মিয়াকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি