বেসরকারি সাধারণ বিমা কোম্পানিতে কর্মরত কর্মকর্তাদের সংগঠন জেনারেল ইনসিওরেন্স অফিসার্স ক্লাব চট্টগ্রামের উদ্যোগে বিমা শিল্পের উন্নয়নের লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে চট্টগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শওকত হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা কর্মকর্তা এবং ক্লাবের উপদেষ্টা জাফর আহম্মেদ। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন বিমা কোম্পানির কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। তারা সাধারণ বিমাব্যবসা নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক এস এম হাসান উদ্দিন, হুমায়ুন কবীর কাঞ্চন, ফয়েজ উল্লাহ, সন্তোষ কুমার নন্দী, মাহবুবুল আলম, মাঈনুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহরিয়ার সিদ্দীকি। —প্রেসবিজ্ঞপ্তি
