নন্দীগ্রামে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:২০

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ মিজানুর রহমান (২২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজানুর রহমান উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চামকলা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

আরো পড়ুন : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) চাঁন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ঢাকইর মোড়ে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি