চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় জনতার হাতে ধরা খেলেন পুলিশের কনস্টেবল ফিরোজ আলী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার দোলং মহল্লায় ঘটে এ ঘটনা। পরে ফিরোজ আলীকে পাবনা পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়।
ওসি শেখ নাসীর উদ্দিন জানান, ফিরোজ আলীকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। আমি রিপোর্ট পাঠাব। বরখাস্তের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।
