এস এম নজরুল ইসলাম
কুড়িগ্রামের চিলমারী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ এস এম নজরুল ইসলাম (৯৩) বার্ধক্যজনিত কারণে গত সোমবার রাতে উপজেলার কাঁচকোল এলাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে কাঁচকোল এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
