মো. মোসলেম উদ্দিন
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
প্রয়াত নায়ক সালমান শাহর ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বপ্নের নায়ক সালমান শাহ স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩০ সেপ্টেম্বর ডেমরার সারুলিয়া এ আর খাঁন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সুর-ছন্দ ললিতকলা একাডেমি ও ডেমরা থিয়েটারের যৌথ আয়োজনে অনুষ্ঠানে কেক কাটা, সম্মাননা প্রদান, নাচ ও গান পরিবেশন করা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লিয়ানা, মুন, সালমান, আশাসহ অন্যান্য শিশুশিল্পীরা নাচ ও গান পরিবেশন করে। চলচিত্র কৌতুক অভিনেতা এনার্জি বাদল গান ও কৌতুক পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে শিশুশিল্পীদের মাঝে ‘স্বপ্নের নায়ক সালমান শাহ’ সম্মাননা পদক প্রদান করা হয়।
বিশিষ্ট চলচিত্র পরিচালক শাহাদাত্ হোসেন লিটন, সারুলিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, অ্যাডভোকেট হাবিবুর সিরাজ, সারুলিয়া ইউনিয়নের সাবেক সদস্য এ আর খান, সুর-ছন্দ ললিতকলা একাডেমির পরিচালক সুলতান মাহমুদ, ডেমরা থিয়েটারের সাধারণ সম্পাদক সাঈদুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
