গ্লোবাল ব্র্যান্ড টেকনো এবার হাজির হচ্ছে নতুন এক চমক নিয়ে। খুব শিগিগরই তারা বাজারে নিয়ে আসছে পাঞ্চ হোল ডিসপ্লে যুক্ত তাদের নতুন স্মার্টফোন ক্যামন ১২ এয়ার। পাঞ্চ হোল এই ডিসপ্লে নাম তারা দিয়েছে ডট ইন ডিসপ্লে। মোবাইলে ফুল স্ক্রিন ফিলিংস দেওয়ার জন্য এই পাঞ্চ হোল বা ডট ইন ডিসপ্লে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়।
পাঞ্চ হোল ডিসপ্লে ছাড়াও ক্যামন ১২ এয়ার-এ থাকছে দুর্দান্ত ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, সঙ্গে আরো দারুণ কিছু ফিচার, যা এরই মধ্যে সবার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে এই পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে হাই রেঞ্জের সব ফোনগুলোতে। টেকনো যেহেতু সবসময় সাশ্রয়ী মূল্যে চমক নিয়ে আসে তাই ধারণা করা হচ্ছে এটি হতে পারে বাজারের সব থেকে সাশ্রয়ী ডট ইন/ পাঞ্চ হোল ডিসপ্লে সমৃদ্ধ ফোন।
