কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
কাঠালিয়ায় মৃত্যুর চার মাস পর ময়না তদন্তের জন্য মো. সজিব জমাদ্দার (২৬) নামের এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। নিহতের স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে ঢাকার এম এম আদালতে মামলা করলে তদন্তের সুবিধার্থে লাশ উত্তোলনের আদেশ দেন আদালত। নিহত মো. সজিব জমাদ্দার উপজেলার উত্তর চেচরী গ্রামের মো. নুরু জমাদ্দারের ছেলে।
আদালতের আদেশে গতকাল বুধবার দুপুরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। এ সময় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামরুজ্জামান, মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ডিবির এসআই মোহাম্মদ বাবুল মিঞা ও এএসআই মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
