সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক মামলার আসামিসহ ৩৫ জনকে আটক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে তিন জন, কালিগঞ্জ থানা থেকে চার জন, শ্যামনগর থানা থেকে ছয় জন ও আশাশুনি থানা থেকে পাঁচ জনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা, ১৫৪ বোতল ফেনসিডিল ও চার কেজি ১০০ গ্রাম গাঁজা।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
