বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি না করার জন্য সতর্কতা

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২১:২৫

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় পেঁয়াজ মজুত রাখা এবং উচ্চমূল্যে বিক্রয় করার অপরাধে বিভিন্ন আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই অভিযান পরিচালনা করেন। এ সময় আড়তদারতে তিনি প্রাথমিকভাবে মজুত রাখা পেঁয়াজ দ্রুত বিক্রয় ও বাজারজাত করার নির্দেশ প্রদান করেন।  একই সঙ্গে বেশি দামে বিক্রি না করার জন্য সতর্ক করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, আড়তে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুত রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের সতর্ক করা হয়েছে। তাদের সর্বক্ষণ নজরদারিতে রাখা হয়েছে। নির্দেশ অমান্য করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।