চিকিত্সা ও শিক্ষার জন্য যুগান্তর সমবায় সমিতির সহায়তা প্রদান

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২১:৩৮

রাজধানী মহাখালীর যুগান্তর শ্রমজীবী সমবায় সমিতি লি. সংগঠনের অসুস্থ সদস্য, তার পরিবার ও সন্তানদের চিকিত্সা ও শিক্ষা সহায়তা প্রদান করেছে। সম্প্রতি মহাখালীতে এক অনুষ্ঠানের মাধ্যমে চিকিত্সার জন্য অসুস্থ তিন সদস্য এবং শিক্ষায় অনুপ্রেরণার জন্য চার শিক্ষার্থীকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন। সমাজের দুস্থ ও অসহায় জনগোষ্ঠীকে নিয়ে গড়ে উঠা এই সমিতি কড়াইল ও সাততলা বস্তিবাসীসহ আশেপাশের গরীব ও অসহায় মানুষের কল্যাণে ও আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যবস্থাপক তিপু রানী বসাক, পল্লব ভট্টাচার্য এবং হিসাব কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি