জিয়া বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে :তোফায়েল

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২২:২৫

সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতাই ছিলেন না, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন তিনি। বঙ্গবন্ধুর মতো দয়ালু, এত হূদয়বান নেতা বিরল। একসময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমরা বাজাতে পারতাম না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। এই মহান নেতার কর্মী হিসেবে আমরা যেন কলুষিত না হই, আমরা যেন কলঙ্কমুক্ত থাকি। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।