আড়াইহাজারে পানিতে ডুবে আফিব নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এই ঘটনা ঘটে। আফিব ঐ গ্রামের সোহেল মিয়ার ছেলে।
জানা গেছে, শিশু আফিব বিকাল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজার পর সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শিশুটিকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
