ছন্দ ছড়ায় ধাঁধা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:৩৮

১.

আকাশপাড়ায় থাকে তারা

নামতে পারে মাটিতে

নেমেই বসে ধুলোমাটির

সবুজপাতার পাটিতে।

রাগলে তারা আগুন জ্বালায়

ভীষণ ভয়ে থাকি

ভেসে বেড়ায় হেসে বেড়ায়

নামটা জানো নাকি?

 

২.

গরমকালে গেলে বাঁচি

শীতের দিনে চাই

নীল আকাশের মাথার ওপর

তাকে দেখতে পাই

সর্বলোকে চেনে তাকে

নামটা বলো ভাই।

 

৩.

দিনের বেলায় ঘুমাতে যায়

রাতে ছড়ায় আলো

সবাই তাকে মামা ডাকে

নাম জানলে বলো?

 

উত্তর দেখ আয়নায়

১. মেঘ ২. সূর্য ৩. চাঁদ

 

ধাঁধা তৈরি করেছেন—

আব্দুল মালেক জাগরণী