কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী জনিকে (২৮) মৃত্যুদণ্ডাদেশসহ জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামি জনি কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের বকুল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৬ মে আসামি জনি কুমারখালী উপজেলার গট্টিয়া গ্রামে মামা আনিচের বাড়িতে অবস্থানকালে স্ত্রী জোনাকী খাতুনকে (১৯) পিতার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু স্ত্রী এতে রাজি না হওয়ায় আসামি জনি স্ত্রী জোনাকী খাতুনকে বেদম প্রহারসহ নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে জোনাকী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।
এ সময় পাষণ্ড স্বামী জনি স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে লাশ ঘরের ডাবের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করা হয়। পরবর্তীতে এ ঘটনায় নিহত জোনাকীর মা আসমা খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে পুলিশ কর্মকর্তা নারী ও শিশু নির্যাতন দমন আইনের দন্ডবিধি ধারায় আসামি জনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের দায়ে কালিগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সরকারী কৌশুলী (পিপি) অ্যাডভোকেট অুনপ কুমার নন্দী জানান, মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামির মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
ইত্তেফাক/নূহু
