ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি হওয়ায় ৩০ জন এরিয়া ও জোনাল ম্যানেজারকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় টিভির সৃজনশীল ব্র্যান্ডিং কার্যক্রমের জন্য ১১ জন এরিয়া ম্যানেজার ও ১১টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় ‘বেস্ট ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড’। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ঐ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী এবং পরিচালক রাইসা সিগমা হিমা
০০০
চ্যানেল আই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কৃষি সম্মাননা ২০১৯-এ সেরা কৃষিপণ্য রপ্তানিকারক হিসাবে লাল তীর সীড লিমিটেডকে সম্মাননা পদক দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মাল্টিমোড গ্রুপের পরিচালক তাফসির এম আউয়াল
০০০
গতকাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪৭তম শাখা হিসেবে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসাইন, কুমিল্লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন প্রমুখ
০০০
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ভিসাঃরিইমাজিন ডিজিটাল পেমেন্টস’ অ্যাওয়ার্ডে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ‘এক্সিলেন্স ইন ভিসা ই-কমার্স বিজনেস ২০১৮-১৯’, ‘এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস ২০১৮-১৯’ এবং ‘এক্সিলেন্স ইন ভিসা ই-কমার্স বিজনেস ২০১৮-১৯’—এই তিনটি বিভাগে বিজয়ী ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন হেড অব রিটেইল ব্যাংকিং সাব্বির আহমেদ এবং ক্রেডিট কার্ড-পারসোনাল লোন অ্যান্ড অ্যালায়েন্স রিটেইল ব্যাংকিংয়ের জেনারেল ম্যানেজার মাহিউল ইসলাম
