পেঁয়াজ না খেলে কী হয়?

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:৩৩

আমাদের দেশের সোনার ছেলেরা বিদেশের মাটিতে গায়ের রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠায়। এই অর্থ দিয়ে গড়ে ওঠে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই  বৈদেশিক মুদ্রা দিয়ে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।  দেশের ছেলেদের রক্ত-ঘামে অর্জিত অর্থের বিনিময়ে বিদেশ থেকে আমদানিকৃত পেঁয়াজ খাওয়া সন্তানের রক্ত-ঘাম পান করার সমান। ভারতের হিন্দু সম্প্রদায়ের উচ্চ শ্রেণির ব্রাহ্মণেরা পেঁয়াজ খান না । আমরা মুসলমান—কাঁচা পেঁয়াজ খেয়ে মুখ ভালোমতো পরিষ্কার না করে পেঁয়াজের গন্ধ নিয়ে নামাজ আদায় করলে সে নামাজ ঠিক হয় না। দেশপ্রেমিক জনগণের কাছে আমার আকুল আবেদন এই যে, আসুন পেঁয়াজ ক্রয় করা থেকে আমরা বিরত থাকি। পেঁয়াজ বর্জন করি। পেঁয়াজ না খেলে কী হয়?

খন্দকার কামরুজ্জামান

৩৬৩/১০ উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা ১২১৬