ড. নাসিরউদ্দিনকে অপসারণের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২২:৩৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মো. নাসিরউদ্দিনকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো। বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার ও সহযোগী পরিচালক ড. মুহাম্মদ মাহফুজুল হক মানববন্ধনে ছাত্রদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে দুর্নীতি ও স্বৈরাচারবিরোধী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঐ মানববন্ধন করা হয়।

ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার বলেন, ড. নাসিরউদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা যদি তদন্তের মাধ্যমে সত্যতা পায় তাহলে বাকৃবিতে তার যেন স্থান না হয়।