শরীরে রক্তের লোহিত রক্ত কণিকা যে মাত্রায় থাকা দরকার তার থেকে কমে গেলে তাকে রক্তস্বল্পতা বলে। শরীরে রক্তস্বল্পতা থাকলে চোখের নিচে, নখের ডগা, জিভের রং ফ্যাকাশে হয়ে যায়। সাধারণত গর্ভাবস্তায়, মাসিকের সময় নারীদের রক্তস্বল্পতা দেখা যায়। তবে রক্তস্বল্পতা যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে। আমাদের দেশে রক্তস্বল্পতাকে তেমন গুরুত্বের সঙ্গে দেখা হয় না। কিন্তু রক্তস্বল্পতার জন্য যে কোনো রোগ জটিল পর্যায়ে যেতে পারে। রক্তস্বল্পতার কারণে হূদপিণ্ডের সমস্যা, নার্ভাস সিস্টেমের ক্ষতি হতে পারে। কারো রক্তশূন্যতা থাকলে সাধারণত কিছু উপসর্গ দেখা যায়। অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি অনুভূতি হওয়াসহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তাই রক্তস্বল্পতা প্রতিরোধে নিয়মিত আয়রণ ও ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। দুধ, ডিম, সামুদ্রিক মাছ, আপেল, বেদনা, ভিটামিন সি জাতীয় খাবার রক্তস্বল্পতা প্রতিরোধে ভূমিকা রাখে। তাছাড়া যাদের সবসময় রক্তস্বল্পতা থাকে তাদের চিকিত্সকের পরামর্শ অনুযায়ী রক্তের হিমোগ্লোবিনের মাত্রা নির্ণয় করে ওষুধ সেবন করতে হবে। লেখক :ডা. সঞ্চিতা বর্মন
