রাণীশংকৈলে বীরাঙ্গনা সন্তানকে অটোবাইক প্রদান

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:২৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বীরাঙ্গনা টেপরি বেওয়ার (৭০) যুদ্ধকালীন পুত্রসন্তান (যুদ্ধশিশু) সুধীর চন্দ্র রায়কে (৪৯) এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মূল্যের অটোবাইক অনুদান দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে অটোবাইকটি প্রদান করা হয়। 

এতে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে এক লক্ষ এবং রাণীশংকৈল উপজেলা পরিষদের তহবিল থেকে পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন : ৩৩ দিনে মিয়ানমার থেকে এসেছে ৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার অজম মুন্না, ইউএনও মৌসুমী আফরিদা, সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান, এন ডিসি অমিত কুমার সাহা, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/কেআই