পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৯:১৮

নরসিংদীতে পাওনা টাকা চাওয়ায় বৃহস্পতিবার রাতে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত চালক হাবিবুর রহমান হাবিব গাজী সদর উপজেলার হোসেনপুর গ্রামের আফতাব উদ্দিন গাজীর ছেলে।

পুলিশ জানায়, বেশকিছু দিন আগে হাবিবুর রহমানের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন প্রতিবেশী নূর ইসলামের ছেলে কামাল মিয়া। হাবিব বৃহস্পতিবার বিকালে ইজিবাইকের পার্টস কিনতে রায়পুরার হাসনাবাদ বাজারে যান। এ সময় তিনি বাজারে কামালকে পেয়ে পাওনা টাকা ফেরত চান। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

এর জের ধরে রাতে হাবিব বাসায় ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা কামাল ও তার ভাতিজা রবিন চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু ঘটে। নরসিংদী সদর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি