মেহেরপুরে সন্ত্রাসী দুই গ্রুপে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৯:৪১

মেহেরপুরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ইসমাইল হোসেন বাক্কা (৩২) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আম বাগানে এ ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

নিহত ইসমাইল হোসেন বাক্কা চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

আরও পড়ুন: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

মেহেরপুর সদরের বারাদী ক্যাম্প ইনচার্য এস আই আব্বাস আলী জানান, সদর উপজেলার নতুন দরবেশ পুর এলাকায় ভোররাতে গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যায় পুলিশ। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সে একজন চিহ্নিত সন্ত্রাসী।

ইত্তেফাক/এমআরএম