আড়াইহাজারে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আবু সাইদ (১০) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিরচর ও নোয়াগাও সড়কের মাঝখানে এই ঘটনা ঘটে। নিহত আবু সাইদ কদমির চর গ্রামের আঃ বাছেদের ছেলে এবং কদমীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এ এস আই শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে শিশু সাইদ তার নানা বাড়ি নোয়াগাঁও থেকে তার নিজ বাড়ি কদমিরচর যাচ্ছিলো। এই সময় নোয়াগাঁও গ্রামের এক ট্রাক্টর (হালচাষ করার যন্ত্র) চালক তাকে চাপা দিলে ঘটনাস্থলে সাইদ নিহত হয়।
অভিযোগ রয়েছে, ট্রাক্টর চালক এ সময় মোবাইল ফোনে কথা বলছিলো। ঘটনার পর এলাকাবাসী ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: সাভারে ৫ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
