প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৯:৩৮

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য অনুশীলন পাতায় নিয়মিত বিষয়ভিত্তিক মডেল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নসহ  নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে। আশা করি মনোযোগ দিয়ে অনুশীলন করবে, দেখবে পরীক্ষায় সব প্রশ্ন তোমাদের শেখার মধ্যেই রয়েছে।

বাংলা মডেল প্রশ্ন

 

গতকালের পর

 

৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :                      ৫ ´ ৩ = ১৫

ক. ৫২’র ভাষা আন্দোলন সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।

খ. ১৪৪ ধারা ভঙ্গের কারণ কী ছিল? বর্ণনা করো।

গ. তুমি তোমার বিদ্যালয়ে কীভাবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন কর তা পাঁচটি বাক্যে লেখ।

৫. ক্রিয়াপদের চলিত রূপ লেখ (৫টি) :                 ১ ´ ৫ = ৫

ক. রাখিয়াছে, খ. যাইতেছে, গ. পড়িল, ঘ. বলিবেন, ঙ. করিবার, চ. ফিরিল,

ছ. ভরিয়া।

৬. প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরিকরণ (কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন) প্রদত্ত নির্দেশনা অনুযায়ী (৫টি) :            ১ ´ ৫ = ৫

গাঁয়ে মিলিটারি আসে। নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসিম। ওরা বাজারের দোকানে ও ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুঁড়তে ছুঁড়তে আসে। একটি বুলেট লাগে জসীমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় জসীম।

৭. নিচের যুক্তবর্ণগুলো বিভাজন করে বাক্যে প্রয়োগ কর (৫টি) :          ২ ´ ৫ = ১০

ক) দ্ভ, খ) ত্ন, গ) দ্ম, ঘ) ত্ব, ঙ) ধ্ব, চ) ত্ন, ছ) ন্ত।

৮. বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ :                         ৫

হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চল নদীর পারে এসে শিয়াল বলল এই আমি নদী সাঁতরে পার হচ্ছি আপনিও আসুন

৯. এককথায় প্রকাশ কর (৫টি) :                        ১ ´ ৫ = ৫

ক. কোনো কিছু নিয়ে অস্থির হওয়া, খ. দেশকে চালায় যে, গ. ফুটে আছে যা,

ঘ. মমতা আছে যে নারীর, ঙ. যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন, চ. যিনি কোন শিল্পকর্মের চর্চা করেন, ছ. শাস্তি পাওয়ার যোগ্য।

১০. বিপরীত শব্দ লেখ (৫টি) :                                      ১ ´৫ = ৫

ক. বাস্তবে, খ. বিকশিত, গ. পরিশ্রুত, ঘ. জ্ঞানী, ঙ. গভীর, চ. কৃতিত্ব, ছ. আলো।

১১. কবিতা/ছড়া পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :   ২ + ৫ + ৩ = ১০

প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে,

বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার ’পরে।

টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি,

উপহাস যেন করিতেছে মোরে ছিপি-পরা দাঁত তুলি।

সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে,

মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে।

ক. কবিতাংশটুকু কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কী?             ২

খ.কবিতাংশটুকুর মূলভাব লেখ।                                                          ৫

গ.কবি জসীমউদ্দীন সম্পর্কে তুমি কী জান? তিনটি বাক্যে লেখ।                 ৩

১২. মনে কর, তুমি আগারগাঁও উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে চাও। তোমার নাম অনিমা/অমল। এখন প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফরমটি পূরণ কর :                 ৫

ফরম

১। শিক্ষার্থীর নাম        :........................................................

২। মাতার নাম            :........................................................

৩।পিতা/অভিভাবকের নাম : ..................................................

৪। যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক :..............................................

৫। জন্মতারিখ              :                              

১৩. মনে কর, তোমার নাম সাকিলা/সাকিল। তোমার বন্ধুর নাম সুমনা/ শামীম। তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কছে চিঠি লেখ।       ৫

১৪. ২০০ শব্দের মধ্যে নিচের যেকোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখ :       ১০

ক. ধান : সূচনা— চাষের অঞ্চল— চাষের সময়— ধানজাত দ্রব্য— উপসংহার।

খ. বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল : ভূমিকা— আকৃতি— প্রকৃতি— খাদ্য ও বাসস্থান— উপসংহার।

গ. প্রিয় শিক্ষক : সূচনা— আমার প্রিয় শিক্ষক— প্রিয় হওয়ার কারণ— পাঠদান পদ্ধতি— উপসংহার।

ঘ.শীতের সকাল : সূচনা— প্রকৃতির চিত্র— গ্রামীণ জীবনে শীত— শহরে শীতের সকাল— উপসংহার।