শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় শুক্রবার সকালে বজ্রপাতে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত নাজমুলের (১৪) লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। নাজমুল বকুলতলা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
উপজেলার সাউদখালী ইউনিয়নের সোনাতলা ওয়ার্ড মেম্বার ডালিম হাওলাদার জানান, পূর্ব সোনাতলা গ্রামের হালিম তালুকদারের ছেলে নাজমুল বৃহস্পতিবার দুপুরে বাড়ির অদূরে দেলোয়ার হোসেনের মাছ চাষের পুকুরে গোসল করতে যায়। এর পরে নাজমুল বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে তার সন্ধান পায়নি। ঐ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। ধারণা করা হচ্ছে বজ্রপাতে নাজমুল পুকুরে পড়ে মারা যায়। শুক্রবার সকালে পুকুর মালিক দেলোয়ার হোসেনের স্ত্রী পুকুর পাড়ে সবজি তুলতে গেলে পানিতে নাজমুলের পা দেখতে পেয়ে চিত্কার দেয়। স্বজনরা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
