এনায়েতপুরে একজন গ্রেফতার
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
এনায়েতপুরে এনএসআইতে বেতার চালক পদে প্রতারণার মাধ্যমে চাকরি দেওয়ার চেষ্টার অভিযোগে খুকনী পল্লী বিদ্যুত্ সমিতির এক নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রাজকুমার বগুড়া জেলার আদমদীঘি থানার তিল সীতাহাট গ্রামের মনিনাল দেশের ছেলে। এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম ও এনএসআই কর্মকর্তা রবিউল ইসলাম জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইতে বেতার চালক পদে শাহজাদপুরে এক চাকরি প্রার্থীর সঙ্গে রাজকুমার মোবাইলে কথা বলে তা নিয়ে দেওয়ার জন্য। এজন্য তিনি ১২ লাখ টাকা দাবি করেন। চাকরির আগে ৬ লাখ টাকা নগদ এবং পরে ৬ লাখ টাকা দিতে হবে। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ এনএসআইয়ের দল থানা পুলিশের সহযোগিতায় খুকনী পল্লী বিদ্যুত্ সমিতির জোনাল অফিস থেকে নৈশপ্রহরী রাজকুমারকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে এসব ঘটনা স্বীকার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
