বিজিবির অভিযানে ফেনসিডিল আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:০৬

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল আটক করেছে।

১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো.জাহিদ হাসান বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাগল দেওয়ান বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা রূপনারায়ণপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৭০ বোতল ফেনসিডিল আটক করে। অপরদিকে, কড়িয়া বিওপির টহল কমান্ডার সুবেদার নুরুল আমিনের নেতৃত্বে কল্যাণপুর নামকস্থানে অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেনসিডিল আটক করা হয়।