জনিকে দেখতে গেলেন জাতীয় দলের কোচ জেমি ডে

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের ডিফেন্ডার ইয়াসিনের সঙ্গে বসুন্ধরার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে।

গতকাল জাতীয় দলের অনুশীলনও ছিল না। তিনি সেখানে গিয়েছিলেন বসুন্ধরা কিংসের আক্রমণভাগের ফুটবলার মাসুক মিয়া জনিকে দেখতে। জনি চোট পেয়ে জাতীয় দল হতে ছিটকে পড়েছেন। পায়ের চোটে জনিকে নিয়ে দুশ্চিন্তায় জেমি।

খুব কমই দেখা যায় জাতীয় দলের কোনো কোচ তার বাদ পড়া খেলোয়াড়কে দেখতে যান। এমন মন মানসিকতা সম্পন্ন দেশি কোচ পাওয়া কঠিন। আর বিদেশি কোচের কাছেও কেউ প্রত্যাশা করে না।

ভুটানকে পর পর দুই ম্যাচে হারিয়ে বাংলাদেশ দলের কোচ জেমি কাল বিকালে ছুটে গিয়েছিলেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়।

জেমিকে পেয়ে আবেগ আপ্লুত জনি। জেমি খোঁজ খবর নিয়ে দ্রুত সেরে উঠার পরামর্শ দিলেন জনিকে।

তারপরই জেমি নিচে নেমে ইয়াসিনের চুক্তি অনুষ্ঠানে সামনের সারিতে বসলেন। সাক্ষী হয়ে থাকলেন।