রায়পুরে কেরোয়া ইউপি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:২৪

সভাপতি মোখলেছ, সম্পাদক ফিরোজ

 রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেরোয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে এ সম্মেলন হয়। এতে সম্মেলনে ২৫১ জন কাউন্সিলর, ১ হাজার ডেলিগেটর এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীর উপস্থিততে প্রধান অতিথি কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি ও সম্পাদক পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে গোপন ভোটে সাবেক সভাপতি মোখলেছুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক পদে হাজি মো. ফিরোজ আলম বিজয়ী হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মৃধার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসমাইল খোকন, সাবেক মেয়র রফিকুল হায়দর বাবুল পাঠান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সী প্রমুখ।