মার্কিন কূটনীতিকরাও তদন্তে ইউক্রেনকে চাপ দিয়েছিলেন

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০০:১৮

এদিকে মার্কিন কূটনীতিকরাও বাইডেনের বিরুদ্ধে তদন্তে চাপ দিয়েছিলেন বলে জানা গেছে।

 

বার্তা প্রকাশ

বৃহস্পতিবার যে টেক্সট বার্তা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে সিনিয়র আমেরিকান কূটনীতিকরা ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কিকে বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত করতে চাপ সৃষ্টি করেছিলেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট তদন্তকারীরা ইউক্রেনে আমেরিকার সাবেক বিশেষ দূত কার্ট ভলকারকে বৃহস্পতিবার প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ঐ বার্তাগুলো প্রকাশ করেন। বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্ত করতে প্রেসিডেন্ট ট্রাম্প যে অনুরোধ করেন তা কিভাবে করা যায়, কার্ট ভলকার ও অন্যান্য দুই আমেরিকান কূটনীতিক সেই বিষয়ে যে আলোচনা করেন যা বার্তায় দেখা গেছে।