হতভাগা রুটিখোর

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:০৬

 মুহাম্মাদ সোহাগ

 

এক রুটিখোর কাঁদতে কাঁদতে গেছে ডাক্তারের কাছে। কে যেন ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তার সামনের তিনটা দাঁতও ফেলে দিয়েছে।

ডাক্তারের চেম্বারে ঢোকার পর রুটিখোরকে ডাক্তার জিজ্ঞাসা করলেন, ‘এ কী অবস্থা আপনার! কী করে হলো এসব?’

রুটিখোর বললেন, ‘আর বলবেন না... বউকে বলেছিলাম আটার সাথে লবণ আর গরম পানি মিশিয়ে নরম করে রুটি বানাতে। সে কিভাবে কী করল কে জানে! রুটি বানাল খুউব শক্ত করে...’

রুটিখোরের সম্পূর্ণ কথা শেষ না হতেই ডাক্তার বললেন, ‘আপনি আপনার বউকে শক্ত রুটি বানাতে নিষেধ করতে পারলেন না?’

তখন রুটিখোর জবাব দিলেন, ‘আমি তাকে এমন শক্ত রুটি বানাতে নিষেধ করেছিলাম বলেই তো আজ আমার এই দশা!’

(সংগৃহীত)

 নেত্রকোনা