ব্রত রায়
খোকন খোকন ডাক পাড়ি
খোকন গেছে কার বাড়ি?
খোকন গেছে পোস্টাফিসে
পাচ্ছি না তার পাত্তাড়ি!
খোকন খোকন ডাক পাড়ি
খোকন গেছে কার বাড়ি?
ক্রিকেট টিমে ডাক পেয়েছে
সত্যি দারুণ লাক তারই!
খোকন খোকন ডাক পাড়ি
খোকন গেছে কার বাড়ি?
তিন ম্যাচে সে ডাক মেরেছে
চান্স পাবে না ফারদারই!
খোকন খোকন ডাক পাড়ি
খোকন গেছে কার বাড়ি?
ডাক দিয়েছেন দয়াল তাকে
শোকে আকুল তার বাড়ি
