তাওহিদুল ইসলাম প্রান্ত
ভিসি চায়ের বিল চল্লিশ হাজার টাকা হওয়ার রহস্য জানিয়েছেন এক সাক্ষাত্কারে। চলুন জেনে নিই সেই রহস্য—
ঠাট্টা :আপনার চায়ে কি অমৃত কিছু আছে যে এই চায়ের এত দাম?
ভিসি :আসলে তেমন কিছুই না। এটা বিরোধী দলের ষড়যন্ত্র। এই চা যে পাতি দিয়ে বানানো হতো, সেই জায়গার নাম চল্লিশ হাজার। বিরোধী দল এটার পাশে টাকা লাগিয়ে দিয়েছে।
ঠাট্টা :চা খাওয়ার সময় বিরোধীদলের কেউ আপনাকে দেখেছিল কি না?
ভিসি :জি হ্যাঁ। আমি চা খাওয়ার সময় বিরোধীদলের এক লোক আমার চায়ে এক চুমুক দিতে চেয়েছিল, আমি দিইনি। মূলত এখান থেকে ষড়যন্ত্রের সূত্রপাত।
ঠাট্টা :চল্লিশ হাজার টাকার চা কি নিজে ঢেলে খেতেন নাকি কেউ ঢেলে দিত?
ভিসি :এই চা আমি কাউকে ছুঁয়ে দেখতে দিইনি। তাই নিজের চা নিজে ঢেলে খেতাম। কারণ কেউ ঢালতে গিয়ে ফেলে দিলে অনেক টাকা লস।
ঠাট্টা :আপনি কি মনে করেন আপনার এই চা গিনেস বুকে স্থান পাবে?
ভিসি :অবশ্যই পাওয়ার কথা। পৃথিবীর আর কোথাও কেউ এত দামি চা খেয়েছে বলে জানা নেই।
হাটহাজারী, চট্টগ্রাম
